,

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর)  দুপুরে শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে মিথিলা (৬) এবং তার খালা শামসুন্নাহার (১০)।
মিথিলা মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও শামসুন্নাহার মডেল গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। পরিবারের লোকজন জানায়, দুপুরে বাড়ির সামনে মাছ ধরেত গিয়ে প্রথমে মিথিলা পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে শামসুন্নাহারও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শহরের ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য