,

নারায়ণপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে পাখিউড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯-এর সাব-পিলার ৪/৫-এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ছবিল উদ্দিন নারায়ণপুর ইউনিয়নের আইড়মারীচর গ্রামের বাসিন্দা মুসা আলীর ছেলে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান ও স্থানীয়রা জানান, গরু পাচারকারীদের রাখাল ছবিল উদ্দিন তার সহযোগীদের সঙ্গে ভোররাতে পাখিউড়া সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যের মন্ত্রীরচর এলাকায় গরু আনতে যান। এ সময় বিএসএফ-৪১ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছবিল উদ্দিন। সহযোগীরা তাকে সেখান থেকে দেশের অভ্যন্তরে বাড়িতে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ গুলিতে ছবিল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, নারায়ণপুর পাখিউড়া সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে টহলরত বিজিবি সীমান্তে কোনো মরদেহ পায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য