,

ইসরাইলকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে না কুয়েত

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরব নিজেদের আকাশসীমা ইসরাইলকে নিয়মিতভাবে ব্যবহারের অনুমতি দিলেও সে সুযোগ দেবে না কুয়েত। ইসরায়েলি বিমান সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় কুয়েতের আকাশসীমা ব্যবহার করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তা প্রত্যাখ্যান করেছে দেশটি। সরকারি সূত্রের বরাত দিয়ে কুয়েতের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইসরাইলের বিমানকে সৌদি আরব নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে। খবরে আরও বলা হয়, দুবাইয়ের অনুরোধের পর আরব আমিরাতের সঙ্গে যেকোনো দেশ থেকে বিমান যোগাযোগে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দিয়ে ঘোষণা পত্র প্রকাশ করা হয়। এতে করে দুবাই ও তেলআবিবের মধ্যে বিমান যোগাযোগের সময় ও খরচ অর্ধেক কমে আসবে।

এদিকে, কুয়েত সরকার জানিয়েছে, কুয়েতের আকাশ ইসরায়েলি বিমান ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন। ইসরাইলের কোনো বিমানকে কোনোদিনই আকাশসীমা ব্যবহার করতে দেবে না কুয়েত। এছাড়া ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করবে না বলেও জানানো হয়েছে কুয়েত সরকারের পক্ষ থেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য