শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনহা হত্যা : প্রধান আসামি প্রদীপ দায় নিতে চান না

news-image

নিউজ ডেস্ক : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় গ্রেপ্তার টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে গতকাল বুধবার পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার জেলা কারাগারে এ জিজ্ঞাসাবাদ চলে। কিন্তু সিনহা হত্যার দায় নিজের কাঁধে নিতে রাজি নন প্রদীপ। তিনি তদন্ত কমিটির কাছে বারবার বলার চেষ্টা করেন, হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত নয়। ডাকাত সন্দেহে সিনহাকে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী গুলি করেন। আর ওই গুলিতে নিহত হন সিনহা। সিনহা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর নিজের কোনো সম্পৃক্ততা নেই।

তদন্ত দলের প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল রাতে বলেন, সিনহা হত্যার ঘটনায় ওসি প্রদীপ কুমার গুরুত্বপূর্ণ অনেক কিছু বলেছেন। কিন্তু হত্যার দায় তিনি স্বীকার করেছেন কি না, এ মুহূর্তে বলা যাবে না। তদন্ত প্রতিবেদনে সবই উল্লেখ থাকবে।

৪ দফায় টানা ১৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সিনহা হত্যা মামলার প্রধান আসামি প্রদীপ কুমার দাশকে। কিন্তু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি তিনি।

জবানবন্দি শেষে কারাগারে তিন সাক্ষী
সিনহা হত্যা মামলার আরও তিন আসামি গতকাল কক্সবাজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন টেকনাফের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, নাজিম উদ্দিন ও মোহাম্মদ আইয়াস। টেকনাফ থানায় পুলিশের করা মামলায় এই তিনজনকে সাক্ষী রাখা হয়। পরে সিনহার বোনের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে জবানবন্দির পর তাঁদের কারাগারে পাঠানো হয়। আগে আরও দুই দফায় তাঁদের ১১ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত কর্মকর্তা ও র‍্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে তাঁরা গুরুত্বপূর্ণ তথ্য দিলেও তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব না।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ির নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ