,

দুই রণবীর ও ভিকি কোকেনে আসক্ত!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে মাদকের ব্যবহার নিয়ে খোলামেলা কথা বলছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একটি পোস্টে বলিউডের তিনজন অভিনেতা ও একজন নির্মাতাকে রক্ত পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তারা হলেন অভিনেতা রণবীর কাপুর, রণবীর সিং ও ভিকি কৌশল এবং পরিচালক অয়ন মুখার্জি।

কঙ্গনার দাবি, উল্লিখিত চার তারকা মাদকাসক্ত বলে গুঞ্জন রয়েছে। তাই তাদের উচিত রক্ত পরীক্ষা দিয়ে গুজবে জল ঢেলে দেওয়া। যদিও ভিকির নামের শেষাংশ ভুল লিখেছেন তিনি!

টুইটে কঙ্গনা বলেন– ‘রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখার্জি ও ভিকি কৌশিককে ড্রাগ পরীক্ষার জন্য তাদের রক্তের নমুনা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। গুজব রয়েছে, তারা কোকেনে আসক্ত। আমি চাই, তারা এই ধারণাকে ভুল প্রমাণ করে দিক। এই তরুণেরা নিজেদের বিশুদ্ধ প্রমাণ করতে পারলে লাখ লাখ মানুষ অনুপ্রাণিত হবে।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করেছেন তিনি।

কয়েকদিন আগে টুইটারেই কঙ্গনা দাবি করেন, বলিউডের ফিল্ম পার্টি মাদক, প্রতারক ও মাফিয়া চক্রের বেড়াজালে বন্দি। তার অভিযোগ, হিন্দি ছবির ৯৯ শতাংশ মানুষই মাদকাসক্ত।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর তদন্তে মাদকের সংশ্লিষ্টতা বেরিয়ে এসেছে। এরপর থেকেই বলিউডকে মাদক কতটা গ্রাস করছে তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য