,

রাজধানীতে কোনও অবৈধ বিলবোর্ড থাকবে না, হুঁশিয়ার মেয়র আতিকের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে কোনও অবৈধ বিলবোর্ড থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘এই শহর সবার। সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এখানে কোনও অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। যত ক্ষমতাধরই হোক না কেন আমি কাউকে ছাড় দেবো না। আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিলবোর্ড অপসারণ করতে পারবো না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। দেখি কে বাধা দেয়। আমি সব অবৈধ বিলবোর্ড অপসারণ করবো।’

বুধবার (২ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বরে পুলিশ বক্সের ওপর অবৈধ বিলবোর্ড অপসারণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

এসময় মেয়র বলেন, ‘কেউ শহরকে নোংরা করতে পারবে না। আমাদের এই অভিযান চলবে। এই বিলবোর্ডটি ১৬ বছরে কেউ নামাতে পারেনি, আমি এটা অপসারণ করে এখনই নিলাম করবো। এর মধ্য দিয়ে নগরবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই, কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য