,

যুক্তরাষ্ট্রে আরও এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : পুলিশের বর্ণবাদী আচরণের প্রতিবাদে অব্যাহত বিক্ষোভের মধ্যে আরও এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের ডেপুটিরা স্থানীয় সময় সোমবার ওই কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশের দাবি, নিহত কৃষ্ণাঙ্গ ব্যক্তির কাছে বন্দুক ছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় তার হাত থেকে বন্দুকটি পড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানায়, নিহতের নাম ডিজন কিজ্জি (২৯)। ‘ভেহিকল কোড’ লঙ্ঘন করার অভিযোগে যুবককে থামানোর চেষ্টা করেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের ডেপুটিরা।

তখন সাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন ডিজন কিজ্জি। পুলিশ তাকে পিছু ধাওয়া করে ধরে ফেললে, তিনি এক ডেপুটির মুখে ঘুষি চালিয়ে দেন।

কাউন্টি শেরিফ লেফটেন্যান্ট ব্র্যান্ডন ডিন সাংবাদিকদের জানান, ডিজনের ফেলে দেওয়া জিনিসপত্রের সঙ্গে একটি কালো সেমি-অটোমেটিক হ্যান্ডগান ছিল। অবশ্য সেই বন্দুকটি ডিজন তুলতে গিয়েছেন কিনা, ডিন তা স্পষ্ট করে জানাতে পারেননি।

পুলিশের এই গুলির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শতাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে এই ঘটনার বিচার দাবি করেন। ‘ন্যায়বিচার নাই তো, শান্তি নাই’ স্লোগান দিতে থাকেন তারা।

এর আগে ২৩ আগস্ট পুলিশের গুলিতে উইসকনসিনের কেনোশা শহরে গুরুতর আহত হন আরেক কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেক। পরপর সাতটি গুলিতে ব্লেকের মেরুদণ্ড কয়েক টুকরো হয়ে যায়।

অস্ত্রোপচার হলেও এই কৃষ্ণাঙ্গ যুবক স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারবেন না। তিনি পঙ্গু হয়ে গেছেন বলে ব্লেকের আইনজীবী বেন ক্রাম্প জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর