,

বিশ্বে আক্রান্ত ২ কোটি ৫৬ লাখ, মৃত্যু ৮ লাখ ৫৫ হাজার

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে বুধবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৮৪৭ জন।

এছাড়া বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৮ লাখ ৫৫ হাজার ৪৪৪ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৭৩ হাজার ১৭৪ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৪৪ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ৩৯ লাখ ৫০ হাজার ৯৩১ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছে ১ লাখ ২২ হাজার ৫৯৬ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ভারতে। দেশটিতে ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬৫ হাজার ২৬৮ জনের।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৯ লাখ ৯৭ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু বিবেচনায় রাশিয়া ১২তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৭ হাজার ২৫০ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য