,

বিলুপ্ত বন্য গায়ক কুকুরের ফের খোঁজ মিলল

news-image

অনলাইন ডেস্ক : ১৯৭০ সালে হারিয়ে যাওয়া বন্য গায়ক কুকুরের সন্ধান ফের পাওয়া গেল পাপুয়ায়। নিউ গিনির এই গায়ক কুকুর প্রজাতির বিশেষত্ব এদের গানের ক্ষমতার জন্য। কুকুরের স্বাভাবিক ডাকের সঙ্গে নিজস্ব সুর মিলিয়ে এরা এমন ধরনের সুরেলা আওয়াজ করতে পারে, যা শুনলে মনে হয় কুকুরটি গান গাইছে।

১৮৯৭ সালে পাপুয়া নিউ গিনিতে ২১০০ মিটার উচ্চায় এই প্রজাতির প্রথম দেখা মিলেছিল। কিন্তু ১৯৭০ সালের পর আর খোলা পরিবেশে এদের দেখা যায়নি। বর্তমানে মাত্র ২০০টি এ ধরনের কুকুর থাকলেও সেগুলি সবই হয় চিড়িয়াখানা নয়ত বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রের বাসিন্দা।

তারপর আবার ২০১৬ সালে এ ধরনের ১৫টি বন্য কুকুরের খোঁজ পাপুয়ায় পেয়েছিলেন একদল বিজ্ঞানী। কিন্তু তখনই তারা পুরোপুরি নিশ্চিত ছিলেন না। তারপর দুই বছর ধরে সমীক্ষা এবং গবেষণা চালিয়ে প্রাণীবিজ্ঞানীরা আবার নিউ গিনির জঙ্গলে এদের খুঁজে পান। তারপর পাপুয়ার ওই কুকুরগুলির ডিএনএ পরীক্ষা করে তারা নিশ্চিত হন, সেগুলি লুপ্ত হয়ে যাওয়া গায়ক কুকুরেরই প্রজাতি যেগুলি এককালে পাপুয়া নিউ গিনিতে পাওয়া যেত।

প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউ গিনি দুভাগে বিভক্ত- পূর্বাংশের নাম পাপুয়া নিউ গিনি এবং পশ্চিমাংশের নাম পাপুয়া। দ্বীপটি ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। বিজ্ঞানীদের অনুমান, স্থানীয় কুকুরদের সঙ্গে মিশে প্রজনন প্রক্রিয়ার ফলেই এই বিশেষ কুকুর প্রজাতিটি লুপ্ত হয়ে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা