,

জাকারবার্গকে পেছনে ফেলে এলন মাস্ক ধনীদের তালিকায় তৃতীয়

news-image

অনলাইন ডেস্ক : এবার বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন স্পেস এক্স ও টেসলা মোটরসের প্রতিষ্ঠাতা এলন মাস্ক। খবর ডেইলি মেইলের।

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সম্পত্তির অঙ্কের ভিত্তিতে জাকারবার্গকে হারিয়ে দিয়েছেন মাস্ক। ওই দিন জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১১১ বিলিয়ন ডলার। তাকে ছাপিয়ে গেছেন এলন মাস্ক। তার সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১৫.৪ বিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে মাস্কের সংস্থা টেসলার শেয়ারের দর বেড়েছে রকেটের গতিতে। প্রায় ৫০০ শতাংশ বৃদ্ধি ঘটেছে। যার জন্য এ বছর ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণও বৃদ্ধি পেয়েছে ৮৭.‌৮ বিলিয়ন মার্কিন ডলার।
গত সপ্তাহেই জাকারবার্গ, জেফ বেজোসের সঙ্গে সেন্টি বিলিওনেয়ার (১০ কোটি ডলার বা তার বেশি সম্পত্তি) ক্লাবে যোগ দিয়েছিলেন এলন মাস্ক। সপ্তাহ ঘুরতে না ঘুরতে তার মুকুটে নতুন পালক যোগ হলো।

সারা দুনিয়ায় ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন আমাজন কর্তা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। আর পরের অবস্থানে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১২৫ বিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য