,

সিনহা হত্যা : ৩ সাক্ষী আবারও রিমান্ডে

news-image

কক্সবাজার প্রতিনিধি : মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে তৃতীয়বারের মতো আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে চার দিনের রিমান্ডের আবেদন করে র‌্যাব। শুনানি শেষে আদালত প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২০ আগস্ট প্রথম দফায় সাত দিন এবং ২৫ আগস্ট দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

আসামিরা হলেন– টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস। এর আগে গত ২০ আগস্ট প্রথম দফায় সাত দিন ও ২৫ আগস্ট দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। সিনহা হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাব টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট এই তিন সাক্ষীকে গ্রেফতার করেছিল।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সহকর্মী সিফাতকে আটক করে কারাগারে পাঠায়। পরে রিসোর্ট থেকে আরেক সহকর্মী শিপ্রাকে আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত। ওই ঘটনায় হওয়া মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপসহ অন্য পুলিশ সদস্যরা এবং পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে প্রথমে কক্সবাজার জেলা কারাগারে ও পরে আদালতের সাত দিনের রিমান্ড আদেশের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ শেষ করেছে র‌্যাব। পরে প্রত্যেকের বিরুদ্ধে আদালতের মাধ্যমে দ্বিতীয়বারের মত চার দিন করে রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ ১২ আগস্ট পুলিশের দায়ের করা মামলার এই তিন সাক্ষীকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহর আদালত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য