,

স্কুল খুলেছে, ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ১১ জন

news-image

পাঁচ হাজার ১০০ শিক্ষার্থীর একটি স্কুল। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর প্রথম দিনে গতকাল রোববার স্কুলে উপস্থিত ছিল মাত্র ১১ জন শিক্ষার্থী। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এ ঘটনা ঘটেছে।

স্কুলটির অধ্যক্ষ জানান মোট শিক্ষার্থীর ৪০ জন বাদে সবার অভিভাবক অনলাইন শিক্ষা পদ্ধতি বেছে নেন। এই ৪০ জনের অভিভাবক শ্রেণিকক্ষে তাঁদের সন্তানদের পাঠাতে সম্মত হন। এদের মধ্য থেকে ১১ জন রোববার স্কুলে আসে। সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

মডেল স্কুল আবুধাবির অধ্যক্ষ ড. ভিভি আবদুল কাদের বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছি। অনেক ব্যয়বহুল হলেও শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগটি চালু করেছি। শিক্ষার্থীরা দুরত্ব বজায় রেখে বসছে। তবে সিংহভাগ অভিভাবক সংগত কারণেই অনলাইন পাঠদান পদ্ধতি বেছে নিচ্ছেন।’

সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৬৯ হাজার ৬৯০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ৩৮২ জন। আর সুস্থ হতে পেরেছে ৬০ হাজার ৬০০ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য