,

প্রণব মুখোপাধ্যায় একজন অসাধারণ পণ্ডিত: মোদী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যাকে একজন অসাধারণ পণ্ডিত এবং মহান রাষ্ট্রনায়ক বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রণবের মৃত্যুর খবর প্রকাশের পর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী টুইটে বলেন, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে দেশ আজ শোকগ্রস্ত। পুরো জাতি তার অভাব গভীরভাবে অনুভব করবে।

মোদী বলেন, তিনি আমাদের জাতীয় উন্নয়নের পথে স্থায়ী ছাপ রেখে গেছেন। তিনি একজন অসাধারণ পণ্ডিত, মহান রাষ্ট্রনায়ক। তিনি দলমত নির্বিশেষে এবং সমাজের সব স্তরের মানুষের কাছে প্রশংসিত ছিলেন।

প্রণবকে স্মরণ করা টুইটে শপথ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে মোদী লেখেন, তার সঙ্গে যেটুকু সময় কাটানোর সুযোগ আমি পেয়েছি তা আমার কাছে অমূল্য স্মৃতি হয়ে থাকবে। তার পরিবার, বন্ধুবান্ধব এবং দেশজুড়ে ভক্ত ও সমর্থকদের জন্য সমবেদনা। ওম শান্তি।

এক টুইটে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনকে শিক্ষা, আবিষ্কার, সাংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্য চর্চার কেন্দ্রে পরিণত করেছিলেন বলেও বর্ণনা করেন মোদী। তিনি বলেন, গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে তার বিজ্ঞ পরামর্শ আমি কখনও ভুলব না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য