,

এবার ঢামেক থেকে পালালেন ১৯ মামলার আসামি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৯ মামলার এক আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন। তাঁর নাম রাব্বী (২১)। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।

এ নিয়ে সাম্প্রতিক সময়ে তিনজন আসামি পালানোর ঘটনা ঘটল। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে রাব্বী চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে ভাইয়ের কাঁধে ভর দিয়ে তিনি হাসপাতালের বিছানা ছাড়েন। এরপর পালিয়ে যান।

অভিযোগ উঠছে, রাব্বী যখন পালাচ্ছিলেন তখন পুলিশের পাহারারত সদস্যরা ওয়ার্ডের বাইরের ফটকে বসে গল্পগুজব করছিলেন। আর আসামির সঙ্গে ছিলেন তাঁর স্বজন। পালিয়ে যাওয়ার পর পুলিশ এখন রাব্বীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ওসি মাহবুব বলেন, রাব্বীর বিরুদ্ধে মাদক, ডাকাতির চেষ্টা, মারামারিসহ মোট ১৯টি মামলা আছে। এর আগে ৬ আগস্ট আবু বক্কর ছিদ্দিক নামের এক কয়েদি কাশিমপুর কারাগার থেকে পালান। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য