,

রুশ ভ্যাকসিনের উৎপাদন বাংলাদেশে হতে পারে, ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে রাশিয়ার আবিষ্কৃত করোনাভাইরাসের (কভিড-১৯) ভ্যাকসিনের উৎপাদন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাশিয়া বলছে, বাংলাদেশের যদি সক্ষমতা থাকে তাহলে দেশটিকে তাদের আবিষ্কৃত করোনা ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেবে। এই সক্ষমতা আছে বলে জানিয়েছে বাংলাদেশ।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, সক্ষমতার প্রশ্নটি নিয়ে এরই মধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে রাশিয়া।

তিনি জানান, এ নিয়ে ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের সরকারের কথাবার্তাও হয়েছে। সেই আলোচনায় রাশিয়াকে বাংলাদেশের সক্ষমতা থাকার বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বেশ কয়েকটি কোম্পানির টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে।

বিবিসি বাংলা জানায়, অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি বাংলাদেশ পেয়েছে। এই ভ্যাকসিন ভারতের সেরাম কোম্পানি উৎপাদন করছে। বেক্সিমকো কোম্পানি এই ভ্যাকসিন বাংলাদেশে সরবরাহের ব্যবস্থা নেবে।

করোনাভাইরাসের বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সরকারিভাবে আলোচনা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অ্যান্টিজেন পরীক্ষার জন্য তারা ৮ লাখ ডলার মূল্যের কিট বাংলাদেশকে দেবে। আর এটা অল্প দিনের মধ্যে আমাদের হাতে চলে আসবে।’

এছাড়া করোনা সংক্রমণ পরীক্ষার জন্য বেশ কয়েকটি পিসিআর মেশিনও দেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা