,

মুস্তাফা আদিব লেবাননের প্রধানমন্ত্রী হচ্ছেন

news-image

অনলাইন ডেস্ক : সাবেক লেবানিজ প্রধানমন্ত্রীদের একটি প্রভাবশালী দল দেশের পরবর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছে স্বল্প পরিচিত কূটনীতিক মুস্তাফা আদিবকে। সোমবার মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে তার নিয়োগ নিশ্চিত করা হবে। খবর আল জাজিরার।

রবিবার মিলিত হয়েছিল ওই গ্রুপটি। তাদের পক্ষে বক্তব্য রাখা ফুয়াদ সিনিওরা বলেছেন, আদিবের উচিত হবে আর্থিক সংকট ও বৈরুত বিস্ফোরণের পর ভেঙে পড়া লেবাননের সংস্কারে দ্রুত একটি সরকার গঠন করা। গত ৪ আগস্ট বৈরুতে অনিরাপদে মজুদ থাকা প্রায় আড়াই হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়ে ১৯০ জন মারা যান।

লেবাননের সাম্প্রদায়িক ব্যবস্থা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদটি দেওয়া হয় একজন সুন্নি মুসলিমকে। রবিবার আদিবের প্রার্থিতায় সমর্থন দেন সুন্নিদের সবচেয়ে বড় রাজনৈতিক দল ফিউচার মুভমেন্টের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরিসহ অন্যরাও। প্রেসিডেন্ট মাইকেল আউন সোমবার সংসদে উপস্থিত থেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করবেন ২৭ সুন্নি সাংসদের সমর্থন পাওয়া আদিব। বর্তমানে তিনি জার্মানির লেবানিজ রাষ্ট্রদূত।
আদিবকে নিয়োগ দেওয়া হচ্ছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোনের এক মাসে দ্বিতীয়বার লেবানন সফরের আগে। লেবাননের সংস্কারে ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের এই সফর আন্তর্জাতিক সমর্থনের দুয়ার খুলবে বলে মনে করা হচ্ছে। টুইটারে লেবানিজ বিশ্লেষক করিম মাকদিসি বলেছেন, ‘এটা হতে যাচ্ছে ম্যাক্রনের জন্য একটা উপহার, ভালোবাসা রইল।’

বৈরুতে বিস্ফোরণের পর ম্যাক্রন লেবানিজ নেতাদের নতুন রাজনৈতিক বোঝাপড়ায় আসার প্রস্তাব দিয়েছিলেন এবং সতর্ক করে দিয়েছিলেন পরিবর্তনের ব্যর্থতা দেশে অস্থিরতা তৈরি করতে পারে। ওই বিস্ফোরণের এক সপ্তাহের মধ্যে হাসান দিয়াব পদত্যাগ ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য