,

কলেজের মেধা তালিকায় এবার নেহা কক্কর

news-image

বিনোদন ডেস্ক : সানি লিওন, মিয়া খলিফা ও জনি সিনসের নাম এসেছে ভারতের কলেজের মেধা তালিকায়। তাদের পর এবার বলিউডের সংগীতশিল্পী নেহা কক্বরের নাম এসেছে মালদহের মাণিকচক কলেজের মেধা তালিকায়। ওই কলেজের বিএ জেনারেলের মেধা তালিকায় একেবারে প্রথমেই দেখা যায় নেহার নাম। ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিভ্রান্তিকর ওই মেধা তালিকা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন মাণিকচক কলেজের অধ্যক্ষ।

প্রথম ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার বিখ্যাত আশুতোষ কলেজকে দিয়ে। ইংরাজি বিভাগের মেধা তালিকায় সেখানে একেবারে প্রথমেই দেখা যায় সাবেক পর্ন তারকা সানি লিওনের নাম। একই কাণ্ড ঘটে বারাসত গর্ভনমেন্ট কলেজেও। সেখানে মেধা তালিকায় সানি লিওন, মিয়া খলিফা, জনি সিনসসহ চার পর্নস্টারের নাম।

মেধা তালিকায় ভাইরাল হওয়া মাত্রই ইন্টারনেটে সমালোচনার ঝড় ওঠে। যদিও কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টিকেই ভুয়া বলে উড়িয়ে দেয়। তাদের দাবি, কলেজের মেধা তালিকায় এরকম কারও নাম নেই। তবে এবার পর্নস্টারদের পাশাপাশি মেধা তালিকায় মিলল সংগীতশিল্পী নেহা কক্করের নামও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য