,

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৬০ লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রে। দেশটিতে রোজ আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন হাজারও মানুষ। শনাক্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে ৬০ লাখ ছাড়িয়ে গেছে।

রয়টার্সের জরিপ অনুযায়ী, রোববার দেশটি দুঃখজনক এ ফাইলফলক পার করেছে।

তবে ওয়ার্ল্ডওমিটারসের পরিসংখ্যানে এই মাইলফলক আরও আগেই অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র। সোমবার বেলা ১১টা পর্যন্ত দেশটিতে ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন করোনায়। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ২২৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখ ২৫ হাজার ৭২৩ জন।

রয়টার্সের প্রতিবেদনে সম্প্রতি আইওয়া, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা রেকর্ড বৃদ্ধির কথা জানানো হয়েছে। মন্টানা ও আইডাহোতে এখন রেকর্ডসংখ্যক কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

তুলনামূলভাবে যুক্তরাষ্ট্রব্যাপী নতুন আক্রান্তের সংখ্যা, মৃত্যু, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা হ্রাস পেলেও মধ্য পশ্চিমাঞ্চলে নতুন ‘হটস্পট’ দেখা দিতে শুরু করেছে।

যেসব এলাকায় আক্রান্ত বেড়েছে, সেখানে সম্প্রতি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। এসব বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিতির মাধ্যমে ক্লাস নেয়া শুরু হয়েছিল। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসার পর ওই কাউন্টিগুলোর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাদুর্ভাব দেখা দেয়। এতে অনেক প্রতিষ্ঠান অনলাইনে পড়াশোনা চালানোর ব্যবস্থায় ফিরে যেতে বাধ্য হয়।

গত সপ্তাহে কোভিড-১৯ পরীক্ষার জন্য ট্রাম্প প্রশাসনের জারি করা নতুন গাইডলাইন প্রত্যাখ্যান করেছে দেশটির অনেক স্বাস্থ্য কর্মকর্তা ও অন্তত ৩৩টি রাজ্য। ওই গাইডলাইনে ভাইরাসের সংস্পর্শে আসার পরও যাদের মধ্য রোগ লক্ষণ প্রকাশ পায়নি তাদের পরীক্ষা না করলেও চলবে এমনটি বলা হয়েছিল।

কিন্তু রোগ বিস্তারের গতি হ্রাস করার জন্য করোনাভাইরাস বাহকদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের পরীক্ষা আরও বাড়ানো দরকার বলে মত জনস্বাস্থ্য কর্মকর্তাদের।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে প্রভাব বিস্তার করেছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড ১৯-এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষে আছে। মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই আছে ভারত।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা