,

রাশিয়ার যন্ত্র জানাবে বাতাসে করোনার উপস্থিতি!

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে প্রথম করোনার প্রতিষেধক আবিষ্কারের খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিল রাশিয়া। এ বার রাশিয়ার দাবি, বাতাসে করোনাভাইরাসের অস্তিত্ব জানিয়ে দিতে পারে, এমন যন্ত্র আবিষ্কার করে ফেলেছে তারা। এমনকি, কয়েক সেকেন্ডের মধ্যে করোনার উৎসও বলে দিতে সক্ষম ওই যন্ত্র।

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ওই যন্ত্রটির নাম ‘ডিটেক্টর বায়ো’। পকেটে নিয়ে ঘোরাঘুরি করার মতো সাইজ নয়, বরং একটি রেফ্রিজারেটরের মতো বিশাল আকারের ওই যন্ত্রটি তৈরির কাজে যুক্ত দলে রয়েছেন গামালিয়া ইনস্টিটিউটের গবেষকরা। যারা করোনার প্রথম প্রতিষেধক ‘স্পুটনিক ভি’ তৈরির কাজ করছেন।

গবেষকদের দাবি, মেট্রো, রেলওয়ে বা বিমানবন্দরের মতো জায়গায় এর কার্যকরিতা প্রমাণিত হবে।

ইতিমধ্যেই ‘ডিটেক্টর বায়ো’ জনসমক্ষেও এনেছে রাশিয়া। দেশটির সরকারের দাবি, করোনা ছাড়াও বাতাসবাহিত যে কোনও ব্যাকটেরিয়া, টক্সিন বা ভাইরাস সহজেই শনাক্ত করে তা বিশ্লেষণে সক্ষম এই যন্ত্র।

মস্কোর গামালিয়া ইনস্টিটিউট অব এপিডেমিয়োলজি অ্য়ান্ড মাইক্রোবায়োলজির গবেষকদের দাবি, বাতাস থেকে নমুনা সংগ্রহের ১০-১৫ সেকেন্ডের মধ্যেই ‘ডিটেক্টর বায়ো’ ভাইরাসের উৎস বলে দিতে পারে। ফ্রিজের মতো দেখতে এই যন্ত্রে রয়েছে কেকের মতো বিভিন্ন স্তর। প্রতিটি স্তরই যেন আস্ত এক-একটি ল্যাবরেটরি। তা নিজস্ব পরীক্ষায় ব্যস্ত থাকে। দু’টি প্রক্রিয়ার পর তা বাতাসে ভেসে বেড়ানো বিপদ বিশ্লেষণ করতে পারে।

এটি কী ভাবে কাজ করে, তা-ও জানিয়েছেন গবেষকেরা। প্রথম পর্বে বাতাস থেকে নমুনা সংগ্রহ করার ১০-১৫ সেকেন্ডেই ভাইরাস, ব্যাকটেরিয়া বা টক্সিন সম্পর্কে সচেতন করে দেয় এটি। এই পর্বে অবশ্য তা কী ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া, তা জানাতে পারে না যন্ত্রটি। তবে কয়েক সেকেন্ড চলার পর আরও বিস্তারিত নমুনা সংগ্রহ করে তা। এর পর তা বিশ্লেষণ করতে থাকে, এই পর্বটি এক থেকে দু’ঘণ্টা চলতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য