,

যারা গুম করেছে তাদের একদিন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে : ইশরাক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত করে সকল গুমকৃত নেতাকর্মীদের খুঁজে বের করার উদ্যোগ নেয়া হবে। আর যারা নিখোঁজ নেতাদের বিষয়ে যারা অপরাধী তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে রোববার ঢাকা দক্ষিণ বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের গুম হওয়া সাত নেতাকর্মীর বাসায় গিয়ে এ কথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক।

ইশরাক বলেন, অবৈধভাবে ক্ষমতাসীন এ সরকারের প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিনা অপরাধে তুলে নিয়ে মানবতা বিরোধী জঘন্যতম অপরাধ করে আসছে। গুম হওয়া সেসব নেতাকর্মীদের পরিবারবর্গ চরম দুর্দশায় দিনাতিপাত করছে, যা অত্যন্ত হৃদয় বিদারক।

এ সময় অসহায় পরিবারগুলোকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা এবং তাদের পাশে থাকার ঘোষণা দেন ইশরাক।

ইশরাকের সঙ্গে গুম হওয়া নেতাকর্মীদের বাসায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপির দফতর সম্পাদক মিন্টু, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস হোসেন প্রমূখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য