,

সিআর দত্তের মরদেহ হবিগঞ্জে নেয়া হচ্ছে না

news-image

চুনারুঘাট প্রতিনিধি : সোমবার দেশে আসছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্তের (চিত্ত রঞ্জন দত্ত) মরদেহ। তবে করোনার কারণে শ্রদ্ধা জানানোর জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত এ সেক্টর কমান্ডারের মরদেহ নেয়া হচ্ছে না জাতীয় শহীদ মিনারে।

একই কারণে হবিগঞ্জ এবং গ্রামের বাড়ি নেয়া হচ্ছে না সি আর দত্তের মরদেহ।

রোববার বিকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তার লাশ সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকায় পৌঁছাবে। সঙ্গে তার মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্তও আসবেন। এরপর বিমানবন্দর থেকে তার মরদেহ ক্যান্টনমেন্ট হাসপাতালে (সিএমএইচ) মরচ্যুয়ারিতে নেয়া হবে।’

রানা দাশগুপ্ত বলেন, ‘মঙ্গলবার তার মরদেহ বনানীর ডিওএইচএসের বাসায় নেয়া হবে। সেখানে ১০ থেকে ১৫ মিনিট রাখার পর সকাল ৭টায় নেয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে সর্বসাধারণের সম্মান জানানোর জন্য রাখা হবে। গার্ড অব অনারও দেয়া হবে সেখানে। এরপর নেয়া হবে শ্মশানে। রাজধানীর বাসাবো-সবুজবাগ এলাকার শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে নেয়া হবে শেষকৃত্যের জন্য। শেষকৃত্যের আগে সেনাবাহিনী তাকে সম্মান জানাবেন।’

করোনাভাইরাসের কারণে তাকে নিয়ে জাতীয় শহীদ মিনার ও হবিগঞ্জের চুনারুঘাটের প্রোগ্রাম বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা