,

টাঙ্গাইলে করোনায় পুলিশ সদস্যদের মৃত্যু

news-image

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : করোনাভাইরাসে টাঙ্গাইলে সাধন চন্দ্র বর্মন (৪২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই প্রথম টাঙ্গাইল জেলায় কোন পুলিশ সদস্যের করোনায় মৃত্যু হলো।

সাধন চন্দ্র বর্মন টাঙ্গাইলের গোপালপুর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মনতলা গ্রামে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গত ১২ আগস্ট সাধন চন্দ্র বর্মন করোনায় আক্রান্ত হন। প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে গত ১৪ আগস্ট রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য