,

জামালপুরে নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নতুন করে গত ২৪ ঘন্টায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের উপসচিব ও জামালপুর র‌্যাব-১৪ এর দুই সদস্যসহ ১০ জনের নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষার রিপোর্টে ওই ১০ জনের করোনা পজিটিভ ধরা পরে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস রবিবার সকালে জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন। তাদের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের উপসচিব মো. কুরবান আলী রয়েছেন। এছাড়াও জামালপুর র‌্যাব-১৪ এর দুই সদস্যেরও করোনা পজিটিভ ধরা পরেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩২৯ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য