,

করোনায় সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র নেতা এ্যাডভোকেট এমএ খালেক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

রাজধানীর বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সায়েন্সেস জেনারেল হাসপাতালে হাসপাতালে চিকিৎধীন অবস্থায় শনিবার পৌনে ১১টার দিকে তিনি মারা গেছেন।

এমএ খালেকের ছেলে এমএ খালেদ পাভেল যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৩ই আগষ্ট তার বাবার নমুনা সংগ্রহ করার পর ১৬ আগষ্ট তার করোনা রির্পোটে পজিটিভ আসলে চিকিৎসকের পরামর্শে তিনি হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন।

১৮ আগষ্ট তার শারীরিক অবস্থা খারাপ হলে ওইদিন সকালে তাকে ঢাকা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার সন্ধ্যায় তাকে লাইফ সার্পোটে নেয়া হয় এবং এদিন রাত ১০টা ৪০ মিনিটের দিকে মারা যান।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

উল্লেখ্য, রাজবাড়ীতে এ পর্যন্ত করোনায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ। আর করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৬৩ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য