,

মিটফোর্ড হাসপাতাল থেকে পালানো সেই কয়েদি গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে পালানো কয়েদি মিন্টু মিয়াকে (২৮) বুবাজার ব্রিজের নিচ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে তাকে হ্যান্ডকাফসহ ঘোরাঘুরি করা অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার সিনিয়র জেল সুপার ইকবাল কবির। তিনি জানান, তাকে এখন কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে, আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে পালিয়ে যান মিন্টু মিয়া। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদকদ্রব্য বিষয়ক মামলার আসামি।

চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মিন্টুকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে গতকাল শুক্রবার রাতে তাকে হাসপাতালে পাঠানো হয়।

মিন্টু মিয়া পালানোর পর আজ বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, তার ছেলেদের সঙ্গে দেখা করতে মিন্টু মিয়া গাজীপুরে শ্বশুরবাড়িতে গেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্বশুরবাড়িতেও এখন নেই। শ্বশুরকে বলে গিয়েছেন যে তিনি টাঙ্গাইলে ফিরে যাবেন।

তবে বেলা দুইটার দিকে কারাধ্যক্ষ জানান, বউ ও শ্বশুরের সঙ্গে কথা বলেই মিন্টু মিয়ার খোঁজ পাওয়া যায়। পরে তাকে আবার গ্রেপ্তার করা হয়।

মাহবুবুল ইসলাম বলেন, মিন্টুর সঙ্গে তিনজন কারারক্ষী ছিলেন। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। মিন্টু কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য