,

চীনে রেস্তোরাঁ ধসে নিহত ১৩

news-image

অনলাইন ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে অন্তত ১৩ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় সময় সকালে জিয়ানফেন পল্লীতে ওই দোতলা রেস্তোরাঁটি ধসে পড়ে।

আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তুপের নিচ থেকে ১৩ জনের মরদেহ এবং অন্তত ৪৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। উদ্ধার কাজে ৭ শতাধিক কর্মী অংশ নেয়।

ভবনটি ধসে পড়ার কারণ জানা যায়নি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য