,

বঙ্গবন্ধুর এক খুনিকে দ্রুতই ফেরানো হবে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে একজনকে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে দুইজনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তার মধ্যে একজনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। অন্যজনকে ফিরিয়ে আনার জন্য কিছু আইনি মারপ্যাঁচ রয়েছে। কিন্তু তাকেও ফিরিয়ে আনার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার আমরা তাই করছি।’

মন্ত্রী আরও বলেন, ‘আশা করছি মুজিববর্ষেই বঙ্গবন্ধুর একজন খুনিকে বিচারের মুখোমুখি করতে পারব। তবে বাকি তিনজন কোথায় আছে বা কি নামে আছে তার সঠিক তথ্য নেই। আমরা সকল মিশনকে পত্র লিখেছি, তাদের সঙ্গে আলাপ করেছি। যাতে আমরা পলাতক খুনিদের শনাক্ত করতে পারি।’

পররাষ্ট্রমন্ত্রী এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য