,

রাস্তা নয়, যেন মরা নদী

news-image

পাবনা প্রতিনিধি : মাত্র দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তা। আর এই রাস্তাটি পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ১০ গ্রামের মানুষের শহরের সঙ্গে সংযোগের এবং চলাচলের একমাত্র মাধ্যম। কিন্ত এখন তা এতই বেহাল যে, দূর থেকে তাকালে মনে হবে রাস্তা নয়, যেন একটি মরা নদী।

দীর্ঘদিন ধরে এরাকাবাসী রাস্তাটি মেরামতের দাবি জানালেও তা পূরণ হয়নি। শেষ পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

প্রাপ্ত তথ্যে জানা যায়, পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যপাড়া চাঁদু সরদারের বাড়ি হতে আকবর মৃধার বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার মাটির রাস্তাটি স্থানীয় সরকার বিভাগের অধীনে। মাটির রাস্তা হলেও ইউনিয়নের কমপক্ষে ১০ গ্রামের মানুষের শহরের সঙ্গে সংযোগের এবং চলাচলের একমাত্র মাধ্যম এটি।

গত এক যুগেও সংস্কার বা মেরামত না হওয়ায় বড় বড় খানাখন্দ ও গর্তে পরিণত হয়েছে রাস্তাটি। সামান্য বৃষ্টিতেই কাঁদামাটিতে একাকার হয়ে যায় রাস্তাটি।

স্থানীয় সমাজসেবক সুনাই খাঁ, মান্নাত সরদার ও আলতাফ হোসেন জানান, ব্যস্ততম এ রাস্তাটি দিয়ে প্রতিদিন স্থানীয় শিক্ষার্থীরা স্কুল কলেজে মাদ্রাসায় যায়। কৃষক তার পণ্য নিয়ে হাট বাজারে যান। কেউ অসুস্থ হলে এই রাস্তা দিয়েই হাসপাতালে নিয়ে যেতে হয়। এছাড়ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষকে প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। পাকা রাস্তা না থাকায় এই মাটির রাস্তাই এসব মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। কিন্তু মেরামতের অভাবে তাও এখন চলাচল অযোগ্য। যানবাহন দূরের কথা, পায়ে হেঁটেও এখন এ রাস্তা দিয়ে চলাচল করা কষ্টকর।

ফলে কৃষক মাঠে উৎপাদিত তাদের পণ্য বাড়িতে আনতে, হাটবাজারে নিতে পারেছ না। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের চরম কষ্টে প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এ ভোগান্তির শেষ নেই।

সাদুল্লাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আমিরুজ্জামান চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। আমরা সরকারের বিভিন্ন দফতরে বহুবার আবেদন পাঠিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি।

এদিকে রাস্তাটি দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সর্বস্তরের মানুষ। শনিবার বেহাল রাস্তার পাশে দাঁড়িয়ে তারা মানববন্ধন করেন। মানবন্ধনে স্থানীয় সমাজসেবক মান্নাত সরদার, সোনাই খা,আলতাফ হোসেন, সাত্তার শেখ, মহন প্রাং, ওমর প্রাং, হাফেজ আব্দুর রহমান, মহব্বত হোসেন, আবুল, সাগর প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা