,

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ১৬০ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : টানা বর্ষণে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক বন্যায় শনিবার পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

হঠাৎ ধেয়ে আসা এই প্রলয়ে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকর শহরের বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর ইয়ানি সাফাকের।

পারওয়ানের মুখপাত্র ওয়াহিদা শাহকর গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।হঠাৎ ধেয়ে আসা বন্যায় মাটির তৈরি অনেক ঘর বিধ্বস্ত হয়ে গেছে।

যাওয়া বাড়িগুলোর নিচে চাপা পড়া মানুষকে উদ্ধারে কাজ চলছে। ঘুমন্ত অবস্থায় বানের পানিতে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় হতাহতের সংখ্যা এত বেড়েছে।

তিনি আরও জানান, প্রায় দুই লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখনও অনেকে নিখোঁজ আছেন।

মাহমুদ সামাদি নামে পারওয়ানের এক বাসিন্দা জানান, এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মরদেহ এবং ১২০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় তলিয়ে যায় পারওয়ান ও ময়দান ওয়ারদাক প্রদেশের বিশাল এলাকা। বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে ধ্বংস হয়ে গেছে এসব এলাকার হাজার হাজার ঘরবাড়ি।

প্রাদেশিক কর্মকর্তারা বলছেন, ঘটনার ব্যাপকতা এবং আক্রান্ত মানুষের সংখ্যা এত বেশি যে, তাদের কাছে সাহায্য পৌঁছানো প্রাদেশিক সরকারের সক্ষমতার বাইরে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় ১৩টি প্রদেশ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা