,

সানি লিওন আরেক কলেজের মেধা তালিকায়!

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত আশুতোষ কলেজে ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান লাভের পর এবার আরেকটি কলেজের মেধা তালিকায় নাম উঠেছে বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ণ তারকা সানি লিওনের। তবে এবার ভর্তি পরীক্ষায় নয়, অনার্সে বাংলা বিভাগের প্রথম বর্ষে মেধা তালিকায় নাম উঠেছে তার।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার বজবজ কলেজের ওয়েবসাইটে কলেজটির ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে দেখা যায়, অনার্সে বাংলা বিভাগের প্রথম বর্ষের মেধা তালিকায় ১৮৩ নম্বরে রয়েছে সানি লিওনের নাম। কলেজটিতে তার ফর্ম নম্বর-২০২০৫৬১২৫৩৯।

বিষয়টি সামনে আসতেই কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, এটা কী নিছকই অনিচ্ছাকৃত ভুল? নাকি কেউ ইচ্ছাকৃতভাবে তালিকায় সানি লিওন নাম ঢুকিয়ে দিয়েছেন? এত বড় একটা ঘটনা কলেজ কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল কীভাবে, সেটি নিয়েও প্রশ্ন ওঠে।

সমালোচনা শুরু হওয়ার পর বজবজ কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা থেকে সানি লিওনের নাম সরিয়ে নিয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ এখনো এ ঘটনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, আশুতোষ কলেজের ইংরেজি অনার্সের মেধা তালিকায় নাম থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পৌঁছে যায় সানির কাছে। বিষয়টি হালকাভাবেই নিয়েছেন তিনি। মজা করে সানি টুইটারে লেখেন, ‘পরের সেমিস্টারে দেখা হচ্ছে তাহলে। আশা করছি, আমার ক্লাসেই থাকবে তোমরা।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য