,

পাটুরিয়া-দৌলতদিয়ায় ৬০০ ট্রাক নদী পারাপারের অপেক্ষায়

news-image

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতা ও পদ্মা-যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে গত বুধবার বিকেল থেকে শনিবার পর্যন্ত ৪দিন ধরে ঘাট এলাকায় প্রায় ৬শ’ ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহহের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

ঘাট সূত্রে জানা গেছে, ব্যস্ততম এই নৌ-রুটে মাত্র ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। এছাড়াও নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে সময় বেশি লাগায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাকচালকদের ঘাটেই পড়ে থাকতে হচ্ছে।

ঢাকার মতিঝিল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাক চালক বারেক হোসেন জানান, তিনি গত বুধবার রাতে পটুরিয়া ঘাটে আসেন। শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, নৌ-রুটে চলাচলরত ফেরিগুলো দীর্ঘ দিনের পুরানো। নদীতে স্রোতের কারণে ফেরির টিপ সংখ্যা অনেক কমে গেছে। এছাড়া ফেরির যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সময়ই ২-১টি ফেরি মেরামতের জন্য পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে ফেলে রাখতে হয়।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, ফেরি স্বল্পতা ও নদীতে তীব্র স্রোতের কারণে গত প্রায় ৪ দিন ধরে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য