,

বাঞ্ছারামপুরে ভূয়া চক্ষু ডাক্তার আটক

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সনদ দেখাতে না পারায় এক ভুয়া চক্ষু ডাক্তারকে এক বছরের জেল ও ওই ক্লিনিক মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্তরা হলেন ভুয়া ডাক্তার আফজাল হোসাইন এবং হাসপাতালের মালিক আলমগীর হোসেন। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরনারান্দি এলাকার আব্দুল আউয়ালের ছেলে আফজাল হোসেন ও হাসপাতালের মালিক আলমগীর হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার চার কুরিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা নাজ নীরা জানান, অনেক দিন ধরে উপজেলার বাঞ্ছরামপুর চক্ষু চিকিৎসা কেন্দ্রে ভুয়া চক্ষু ডাক্তার মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাক্তার পরিচয় দেওয়া আফজাল হোসাইন ও হাসপাতালের মালিক আলমগীর হোসেনকে আটক করা হয়। আফজাল হোসেনের ডাক্তারি কোন সনদপত্র নেই। নূন্যতম এমবিবিএস ছাড়া কেউ প্রেসক্রিপশনে ডাক্তার লিখতে পারেন না। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ মেডিক‌্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় আফজাল হোসেনকে এক বছরের কারাদণ্ড ও ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী হাসপাতালের মালিক আলমগীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য