,

এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়নি : মন্ত্রণালয়

news-image

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কী হতে পারে, সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরির নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এন অধীন বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধানদের অংশগ্রহণে করোনাকালীন ও করোনাপরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে এক অনলাইন সভায় সংশ্নিষ্টদের এ নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় একটি প্রস্তাবনা তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন কার্যক্রম আরও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালীন ও করোনাপরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনতে হবে, তা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য