,

বেক্সিমকো আনবে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা

news-image

নিউজ ডেস্ক : ব্রিটেনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার অধীনে তৈরি ভ্যাকসিন বাংলাদেশের বেসরকারি খাতে সরবরাহের জন্য চুক্তি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অ্যাস্ট্রাজেনেকা ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি ভ্যাকসিন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

বিভিন্ন কোম্পানির বিনিয়োগ এবং চুক্তি সংক্রান্ত তথ্য প্রকাশকারী ব্রিটিশ ওয়েবসাইট ইনভেস্টগেট জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ‘এক্সক্লুসিভ সরবরাহকারী’ হতে পৃথিবীর সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের বেক্সিমকো।

সেরাম ইনস্টিটিউট এশিয়ার বিভিন্ন দেশ ও অন্যান্য দেশের জন্য কয়েক শ কোটি ডোজ টিকা তৈরি করবে। নোভাভ্যাক্স ও অ্যাস্ট্রাজেনেকা সেরাম ইনস্টিটিউটের সঙ্গে পৃথকভাবে স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোর জন্য টিকা ছাড়তে শর্ত সাপেক্ষে পৃথক চুক্তি করেছে। ক্লিনিক্যাল পরীক্ষায় টিকাগুলো কার্যকর প্রমাণিত হলেই তবে তা বাজারে ছাড়া হবে।

বেক্সিমকোর সঙ্গে তাদের চুক্তির তথ্য অনুযায়ী, টিকার মূল্যের ওপর ভিত্তি করে বেক্সিমকো সেরামকে অর্থনৈতিকভাবে সাহায্য করবে।

সেরাম জানিয়েছে, ভ্যাকসিন অনুমোদন পেলেই বাংলাদেশকে তারা অগ্রাধিকার তালিকায় রাখবে।

ইনভেস্টগেটে সেরাম এবং বেক্সিমকোর একটি যৌথ বিবৃতিতে দেখা গেছে। সেখানে তারা বলেছে, ‘ভারত এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি কোম্পানি একসঙ্গে কাজ করতে পেরে আমরা উদ্বেলিত। কভিড-১৯ রোগের কারণে সৃষ্ট এই স্বাস্থ্য সমস্যা নির্মূলে আমরা অনেক দূর যেতে পারব।’

সেরাম ইনস্টিটিউট এর আগে জানিয়েছিল, সেপ্টেম্বরের মধ্যে তারা অক্সফোর্ডের কভিড-১৯ রোগের ২ কোটি ভ্যাকসিন তৈরি করতে চায়।

অক্সফোর্ড ইউনিভার্সিটি অনেক বিদেশি সংস্থার মতো পুনের এই সংস্থাটিকে উৎপাদন প্রকল্পের অংশীদার বানিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা