,

অনশনের ২৩৮তম দিনে তুর্কি আইনজীবীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সন্ত্রাসবাদী একটি গোষ্ঠীর সঙ্গে আঁতাতের অভিযোগে শাস্তি পাওয়ার পর ন্যায় বিচারের দাবিতে দীর্ঘ দিন অনশনে থেকে না ফেরার দেশে চলে গেছেন তুরস্কের এক আইনজীবী।

অনশনে যাওয়ার ২৩৮তম দিনে ইস্তাম্বুলের একটি হাসপাতালে বৃহস্পতিবার এব্রু তিমতিক নামে ওই নারী আইনজীবীর মৃত্যু হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তার বন্ধুরা জানিয়েছে, দীর্ঘ অনশনে মৃত্যুকালে তার ওজন দাঁড়িয়েছিল মাত্র ৩০ কেজি।

এব্রু তিমতিকের মৃত্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল ও অধিকার আদায় সংস্থাগুলো। তার মৃত্যুতে হত্যা বলে উল্লেখ করেছে তুরস্কের বামপন্থী আইনজীবীদের সংগঠন পিপল ল ব্যুরো।

সংগঠনটির টুইটারে বলা হয়েছে, “২৩৮ দিন অনশনে থেকে এব্রু তিমতিকের মৃত্যুবরণ করার ঘটনা একটি হত্যা।”

বাম মতাদর্শী আইনজীবীদের আরেকটি সংগঠন কন্টেমপরারি লয়ার্স অ্যাসোসিয়েশন (সিএইচডি) সদস্য ছিলেন এব্রু তিমতিক। এটি অতি মার্কসবাদী সংগঠন পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট- ডিএইচকেপি-সি’র অঙ্গসংগঠন।

ডিএইচকেপি-সি’র বিরুদ্ধে অভিযোগ তুরস্কে বেশ কয়েকটি ভয়াবহ হামলার পেছনে হাত রয়েছে তাদের। ২০১৩ সালে আঙ্কারায় মার্কিন দূতাবাসে যে হামলার ঘটনা ঘটেছিল তাতেও এই সংগঠনটি জড়িত বলে তুরস্ক সরকারের অভিযোগ।

সন্ত্রাসী গ্রুপ কার্যক্রম চালানো এবং সন্ত্রাসী দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০১৯ সালে তিমতিকসহ ১৮ আইনজীবীকে বিভিন্ন মেয়াদের সাজা দেয় ইস্তাম্বুলের একটি আদালত।

২০১৮ সালে সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়া তিমতিমককে ১৩ বছর ছয় মাসের সাজা দেয় আদালত। এই বিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই নারী আইনজীবীসহ বেশ কয়েকজন আইনজীবী ফেব্রুয়ারি মাসে অনশনে যান। সেই প্রতিবাদের মধ্যেই মৃত্যু হলো তিমতিকের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য