,

আরো এক ইউপি চেয়ারম্যানের করোনায় মৃত্যু

news-image

লালমনিরহাট প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খ ম শফিকুল আলম খন্দকার খোকা (৭০) মারা গেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ নিয়ে লালমনিরহাট জেলায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন ইউপি চেয়ারম্যানের মৃত্যু হলো। করোনার শুরু থেকে খাদ্য সহায়তাসহ মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে গেছেন তারা।

শফিকুল আলম খন্দকার (খোকা) জাতীয় পার্টি থেকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগে যোগদান করে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাড়ি উপজেলার দলগ্রাম ইউনিয়নের গ্যাগরা গ্রামে। দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

তার বড় ছেলে মোফাখারুল ইসলাম রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জার্নালকে বলেন, ‘বাবা হার্ট অ্যাটাক করলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে জ্বর সর্দি দেখা দিলে তাকে গত ২২ আগস্ট করোনা নমুনা সংগ্রহ করে পাঠালে তার করোনা পজিটিভ আসে। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মারা যান শফিকুল আলম খন্দকার।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ২১ আগস্ট হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ও ২৩ আগস্ট পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান শফিউল আলম রোকন মারা যান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য