শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিনজো অ্যাবে পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন

news-image

অনলাইন ডেস্ক : নিজের স্বাস্থ্য সমস্যার কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার দিন শেষে তিনি নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এমন খবর দিয়েছে।

গত সপ্তাহ দুয়েকের মধ্যে অন্তত দুবার হাসপাতালে যেতে দেখা গেছে তাকে। এতে তার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

বলা হচ্ছে, সাম্প্রতিক তিনি যে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছেন, সংবাদ সম্মেলনে সেই বিষয়েই কথা বলবেন।

চিকিৎসা সংক্রান্ত কারণে দ্বিতীয়বারের মতো ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন শিনজো। এর আগে অন্ত্রে প্রদাহের সমস্যা নিয়ে ২০০৭ সালেও তিনি ক্ষমতা ছেড়েছিলেন।

কিন্তু পার্লামেন্টের নিম্নকক্ষে ব্যাপক বিজয় নিয়ে ২০১২ সালে তিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তবে এবার তিনি আরও বছরখানেক দায়িত্ব পালন করতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান হিসেবে আগামী বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে। দেশটিতে শিনজো অ্যাবের চেয়ে এতে বেশি সময় আর কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেননি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ