,

ভারতের সবচেয়ে বিপজ্জনক মিসাইল কিনবে ভিয়েতনাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক মোটেই ভালো না। এ অবস্থায় ভারতের সবচেয়ে বিপজ্জনক ক্ষেপণাস্ত্র কিনতে চাইল ভিয়েতনাম। এক্ষেত্রে রাশিয়ার অনুমতির প্রয়োজন ছিল। কারণ রাশিয়া ও ভারত একত্রে এই মিসাইল তৈরি করেছে। তবে এবার অনুমতি মিলেছে রাশিয়ারও। ফলে ভারতের থেকে এই মিসাইল কিনতে আর বাধা রইল না ভিয়েতনামের। যদি ভারতের এই দুর্দান্ত মিসাইল ভিয়েতনামে মোতায়েন হয়, তবে নিঃসন্দেহে দক্ষিণ চীন সাগরে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে চীনকে।

ভারতের কাছে চাওয়া ভিয়েতনামের এই মিসাইলটি আসলে ব্রাহ্মস। সম্প্রতি রাশিয়া এই মিসাইলটিকে তৃতীয় কোনও দেশকে দেওয়ার অনুমতি দিয়েছে।

ব্রাহ্মস মিসাইল প্রোজেক্টে রাশিয়াও ৫০ শতাংশ অংশীদার ছিল, সুতরাং এই ক্ষেপণাস্ত্র রফতানির জন্য রাশিয়ার অনুমতি প্রয়োজন ছিল। এমন সময়ে এই অনুমতি এসেছে, যখন ভিয়েতনাম ব্রাহ্মস কেনার ব্যাপার আগ্রহ প্রকাশ করছে।
ভিয়েতনাম ভারতের থেকে ব্রাহ্মস ও আকাশ এয়ার ডিফেন্স মিসাইল নিতে চাইছে। যদি শেষ পর্যন্ত চুক্তি হয়, তবে ভিয়েতনাম এই দুটি মিসাইলকে সুরক্ষার জন্য নিজের দেশে মোতায়েন করবে। এর ফলে চীনা ভয় থেকে ভিয়েতনাম কিছুটা মুক্ত হবে। এছাড়াও ভিয়েতনামের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার হবে।

এর আগে ২০১৮ সালে ভারতের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণও বলেছিলেন, বিশ্বের অনেক দেশই ভারতীয় মিসাইল কিনতে ইচ্ছুক। তখনও এই তালিকায় ভিয়েতনামের নাম ছিল। পাশপাশি নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, সরকারও মিসাইল মিত্র দেশগুলোর কাছে বিক্রি করতে আগ্রহী।

অন্যদিকে এর আগে চীনও ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, মিয়ানমার প্রভৃতি দেশে বহু ধরণের সংবেদনশীল অস্ত্র রফতানি করেছে, যা কিনা এক সময় ভারতের চিন্তা বাড়িয়েছিল। সূত্র: কলকাতা২৪

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য