,

ভারতে ভয়ঙ্কর করোনা, একদিনে রেকর্ড ৭৮ হাজার শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পট ভারতে একদিনে রেকর্ড প্রায় ৭৮ হাজার রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই সংক্রমণে মারা গেছে এক হাজারেরও বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের শুক্রবার সকালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৭৭ হাজার ৮২৬ জনের। একই সময়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে মারা গেছেন আরও ১ হাজার ৬৫ জন।

দেশটিতে মোট শনাক্ত ৩৩ লাখ সাড়ে ৮৪ হাজার ছাড়িয়ে গেছে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬১ হাজার ৭০০ জন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ জানায়, আগস্টে এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৬ হাজার জনের বেশি। এই মাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে। জুলাইতে এ সংখ্যা ছিল ১৯ হাজার ১২২ জন।

গত ৪ আগস্ট থেকে বিশ্বে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মোট শনাক্তে তৃতীয় স্থানে থাকা ভারত। এদিকে মোট মৃতের সংখ্যায়ও মেক্সিকোকে টপকে দু-একদিনের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত। দু’দেশের মৃতের সংখ্যার ব্যবধান এক হাজারের কম।

এছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ সাড়ে ৩৫ হাজারের বেশি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য