,

করোনায় চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ও আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাবুল হক ঠান্ডুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই তার মরদেহ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের বাড়িতে নেওয়া হবে।

আসাবুল হক ঠান্ডু (৫৫) আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের মৃত সিদ্দুকুর রহমানের ছেলে এবং ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আএমও ডা. শামীম কবীর জানান, বেশ কিছুদিন ধরে আসাবুল হক ঠান্ডু অসুস্থ ছিলেন। করোনা পরীক্ষার জন্য গত ১৪ আগস্ট সকালে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১৬ আগস্ট তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই দিন রাতে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা