,

অভিনেতা সাব্বির আহমেদের বিয়ে সম্পন্ন

news-image

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের নাট্যাভিনেতা সাব্বির আহমেদ বিয়ে করেছেন। গত ২৪ আগস্ট মাগুরায় পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করেছেন এ অভিনেতা। কনে নাসরুমা নাসির বিথীও একই জেলার মেয়ে।

বিয়ে প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই মনের মতো কাউকে পাচ্ছিলাম না, যে কারণে বিয়েও করা হয়ে উঠছিল না। সবকিছু মিলিয়ে যখন বিথীর সঙ্গে আমার পরিচয়ের পর কথা হয়, তখন তা পরিবারের সঙ্গে শেয়ার করি।’

স্ত্রী সম্পর্কে জানাতে গিয়ে সাব্বির আহমেদ বলেন, ‘পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। বিথী একজন ভালো মনের মানুষ। আমার কাজকে অনেক শ্রদ্ধা করে। আমি যেন তাকে নিয়ে সুখী হতে পারি-এ দোয়া চাই সবার কাছে।

করোনার প্রকোপ কমলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন এ অভিনেতা।

প্রসঙ্গত, গত ঈদে নাজমুল রনির ‘টু ইডিয়টস’ এবং মহিন খানের ‘ভারপ্রাপ্ত স্বামী’ নাটকে অভিনয় করেন সাব্বির আহমেদ। তবে ঈদের পর এখনো তিনি অভিনয়ে ফেরেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য