,

অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় সাহেদের বিচার শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

আগামী ১০ সেপ্টেম্বর এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।

অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান সাহেদ।

অভিযোগ গঠন উপলক্ষে সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

উত্তরা পশ্চিম থানায় সাহেদের বিরুদ্ধে করা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ১৯ আগস্ট অভিযোগপত্র আমলে নেন এই আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তাঁর বিচার শুরু হলো।

গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় সাহেদের বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

গত ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল থেকে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের নামে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার নয় দিনের মাথায় সাহেদকে সাতক্ষীরা থেকে গত ১৫ জুলাই গ্রেপ্তার করে র‍্যাব।

পরদিন ১৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে অনুমতি নিয়ে ডিবি সাহেদকে নিয়ে গত ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে।

সাহেদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৫০ টির বেশি মামলা রয়েছে। মামলাগুলোর বেশির ভাগ প্রতারণার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য