,

নায়িকা তামান্নার বাবা-মা করোনায় আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : এবার করোনা হানা দিয়েছে বাহুবলি খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়ার বাড়িতে। করোনায় সংক্রমিত হয়েছেন নায়িকার বাবা-মা। তবে এই অভিনেত্রীর কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তামান্না ভাটিয়া লিখেছেন, মা-বাবার কোভিড-১৯ রোগের হালকা উপসর্গ দেখা দেয় এবং সতর্কতাস্বরূপ সবার টেস্ট করা হয়। দুর্ভাগ্যবশত মা-বাবার কোভিড টেস্টের ফল পজিটিভ এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে এবং গাইডলাইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই অভিনেত্রী আরো লিখেছেন, আমিসহ পরিবারের অন্য সদস্য এবং স্টাফদের টেস্টের ফল নেগেটিভ এসেছে। সৃষ্টিকর্তার কৃপায় মা-বাবা এখনো ভালো আছেন। তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সবার কাছে এই প্রার্থনা করছি।

মুক্তির অপেক্ষায় রয়েছে তামান্না ভাটিয়া অভিনীত সিনেমা ‘বোল চুড়িয়া’। এতে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন নওয়াজের ভাই সামাস নবাব সিদ্দিকী।

এছাড়াও তেলেগু ভাষার ‘সিটিমার’ ও ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’ সিনেমায় দেখা যাবে এই নায়িকাকে।

এর আগে বলিউডে বচ্চন পরিবারে করোনা হানা দিয়েছিল। আক্রান্ত হয়েছিলেন অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য