,

এক কোটি ৬৮ লাখ মানুষ সুস্থ হয়ে ফিরলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত অদৃশ্য এই ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। তবে করোনায় সংক্রমিতদের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট এক কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ২২৯ জন। এছাড়া বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ১৫৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ২৯ হাজার ৬৭৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬০ লাখ ৩৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৬৫৩ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩৭ লাখ ২২ হাজার ৪ জন। মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ৭৫৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৩৩ লাখ ৭ হাজার ৭৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬০ হাজার ৬২৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯ লাখ ৭০ হাজার ৮৬৭ জন। এর মধ্যে মারা গেছেন ১৬ হাজার ৬৮৩ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ১৫ হাজার ৭০১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫০২ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ২ হাজার ১৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৮২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৯০ হাজার ১৮৩ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য