,

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ২৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ২৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ওই রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক করে কর্তৃপক্ষ।

এর আগে বৈরী আবহাওয়া ও নদীর তীব্র স্রোতের কারণে বুধবার সকাল ৯টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়াঘাট এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নুরুল আনোয়ার মিলন বলেন, বুধবার নৌপথে বৈরী আবহাওয়া ও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বুধবার সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল।

বৃহস্পতিবার কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৮টা থেকে লঞ্চ ফের চালু করা হয়েছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব প্রকার লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য