,

করোনা মারা গেলেন দৌলতপুর থানার ওসি

news-image

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : প্রায় দুই সপ্তাহের করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে হার মানলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান (৪২)। বুধবার রাত ১০টা ৩৭ মিনিটে ঢাকার রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, এসএম আরিফুর রহমান দুই সপ্তাহ আগে করোনা আক্রান্ত হন। প্রথমে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরিস্থিতির আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ সুপার আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আরিফুরের মরদেহ খুলনায় তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।

আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। তিনি স্ত্রী ও এক বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন। কুষ্টিয়ার বিভিন্ন থানায় পুলিশের এসআই হিসেবে চাকরির পর পদোন্নতি পেয়ে ওসি হিসেবে দৌলতপুর থানায় যোগ দেন আরিফুর। গত বছর তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ ওসি হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য