,

দ্বিতীয়বার আক্রান্তের খবর পাওয়া পাওয়া যাচ্ছে : স্বাস্থ্যের ডিজি

news-image

নিজস্ব প্রতিবেদক : একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হবার পর দ্বিতীয়বার আক্রান্তের খবর পাওয়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সঠিক সংখ্যার কথা জানাতে না পারলেও তিনি বলেন, দ্বিতীয়বার সংক্রমণ হয়েছে এমন লোকের সংখ্যা কম না।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনাকালে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসীসহ অধিদপ্তরের অন্যান্য লাইন ডিরেক্টরা উপস্থিতরা উপস্থিত ছিলেন।

খুরশীদ আলম বলেন, বাংলাদেশে সেকেন্ড ইনফেকশন বা দ্বিতীয়বার সংক্রমণ হয়েছে এমন লোকের সংখ্যা কম না। যদিও এ মুহূর্তে সে সংখ্যাটা কতজন সেটা দিতে পারবো না, কিন্তু আমি আমার পরিচিত অন্তত ১৫ থেকে ২০ জনের মতো জানি যাদের দ্বিতীয়বার ইনফেকশন হয়েছে। প্রথমবার ইনফেকশন হয়ে ভালো হয়ে গিয়েছেন, এক থেকে দেড় মাস পার করেছেন। দ্বিতীয়বার আবার হবার পর পরীক্ষা করে পজিটিভ এসেছে।

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে এই পর্যন্ত মোট ৪ হাজার ৮২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২৭ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৯০ হাজার ১৮৩ জন সুস্থ হয়েছেন।

নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ২ হাজার ১৪৭ জন শনাক্ত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য