,

প্রথম ক্রিকেটার হিসেবে ব্রাভোর টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক গড়লেন ডোয়াইন ব্রাভো।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বুধবার সকালে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষে ম্যাচে এই অনন্য নজির গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।

সেন্ট লুসিয়ার ওপেনার রাকিম কর্নওয়ালকে আউট করে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হন ব্রাভো। ক্যারিয়ারের ৪৫৯তম টি-টোয়েন্টি ম্যাচে এই নজির গড়েছেন ‘ডিজে’ খ্যাত ৩৬ বছর বয়সী।

ব্রাভোকে বলা যায় টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ২২০০, ২৯৬৮ ও ১১৪২ রান করেছেন। পাশাপাশি ৮৬, ১৯৯ ও ৫২টি উইকেট নিয়েছেন ব্রাভো।

২০১৮ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফের ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেবল টি-টোয়েন্টি ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করেন। চলতি বছর আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

সব ধরনের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অন্যদের ঢের পেছনে ফেলে এগিয়ে চলেছেন ব্রাভো। তালিকায় তার পর রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। ২৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ৩৯০টি উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে থাকা সুনিল নারিন ক্যারিয়ারে ৩৩৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৮৩ উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা