,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ  ৪ মাদক ব্যবসায়ী আটক 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোলচত্তর এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা । বুধবার সকালে মাদকসহ আটকৃতরা হলেন, ১। মোঃ হেলাল মিয়া (৪০) ২। মোঃ আশরাফুল ইসলাম(৩৫)  ৩। মোঃ মিন্টু মিয়া (৩০) ৪। মোঃ শাহাদৎ হোসেন (২০)। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
র‌্যাব-১৪ ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার আশুগঞ্জ থানাধীন গোলচত্তর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপ গাড়ি আটক করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক বিক্রয়ের নগদ ৪,৪০০ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ১৯,৫৪,৪০০/- টাকা। মাদকসহ আটকৃতদের বিরুদ্ধে  আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি