,

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ জনে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২৭ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

শনাক্ত রোগীর সংখ্যার বিচারে বাংলাদেশ এখন বিশ্বে ১৫তম অবস্থানে রয়েছে। বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখের কাছাকাছি পৌঁছেছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে আট লাখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য